রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুভ জন্মদিন কিংবদন্তি অভিনেতা  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

শুভ জন্মদিন কিংবদন্তি অভিনেতা  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

শুভ জন্মদিন কিংবদন্তি অভিনেতা  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

জন্ম: ৩০ সেপ্টেম্বর, ১৯৬২ | 📍 কলকাতা
টালিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ তিনি। অনেকে সস্নেহে ডাকেন বুম্বাদা নামে। আজ ভারতীয় বাংলা ছবির অন্যতম জনপ্রিয় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। ৬৩ বছরে পা রাখলেন সবার প্রিয় এই নায়ক।


মাত্র ৬ বছর বয়সে বাবার (বিশ্বজিৎ চট্টোপাধ্যায়) পরিচালিত ছোট্ট জিজ্ঞাসা (১৯৬৮) ছবিতে শিশু শিল্পী হিসেবে প্রথম ক্যামেরার সামনে আসেন।
১৯৮৩ সালে দুটি পাতা চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।

 

১৯৮৭ সালে অমর সঙ্গী ছবির অপ্রতিরোধ্য সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
উত্তম কুমারের মৃত্যুর পর টালিউড যখন প্রায় ধ্বংসের মুখে, তখন প্রসেনজিৎ একাই বাংলা চলচ্চিত্রকে নতুন প্রাণ দেন।
কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতেও তার অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে।
শৈশবে তুফান মেলোডি নামে একটি ব্যান্ডে ড্রাম বাজাতেন; মাত্র ১২ বছর বয়সেই সংগীতের সঙ্গে যুক্ত হন।


বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, যিনি বাংলাদেশেও রক্তাক্ত বাংলা (পরিচালক মমতাজ আলি) ছবিতে অভিনয় করেছিলেন।
সেই অভিনয়ের ধারা আজও গৌরবের সঙ্গে বহন করছেন প্রসেনজিৎ।

 

৩৫ বছরেরও বেশি সময় ধরে বাংলা সিনেমাকে নেতৃত্ব দিয়ে চলেছেন প্রসেনজিৎ।
আজ তিনি শুধু একজন নায়ক নন, টালিউডের পুনর্জাগরণের প্রতীক।


জন্মদিনে প্রিয় বুম্বাদাকে রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দীর্ঘায়ু হোন, সুস্থ থাকুন, আরও বহু নতুন চরিত্রে আমাদের মুগ্ধ করুন।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা