টম ক্রুজ ভক্তরা এরই মধ্যে জেনে গেছেন তাঁর নতুন সিনেমার খবর। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে ২ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত ‘ডিগার’।
সিনেমাটিতে ভিন্নধর্মী এক চরিত্রে হাজির হচ্ছেন জনপ্রিয় হলিউড তারকা টম ক্রুজ। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশের পর দর্শকমহলে শুরু হয়েছে তুমুল আলোচনা।
বাংলাদেশের দর্শকরাও উচ্ছ্বসিত হতে পারেন এই খবরে যে, আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। এখানেই শেষ নয়, একই দিনে ‘রেসিডেন্ট ইভিল’ সিরিজের নতুন সিনেমাটিও মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে।
‘ডিগার’
ধূসর-সাদা চুল, বিরাট ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ এবং সম্পূর্ণ ভিন্ন শরীরী ভাষায় টম ক্রুজকে দেখে অনেকেই হয়তো চিনতেই পারবেন না। চেনার কথাও নয়। কারণ টম ক্রুজের কথা ভাবলেই চোখের সামনে যে চেহারাটি ভেসে ওঠে, তার সঙ্গে এই অবয়বের কোনো মিল নেই।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা