রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মান্দায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মান্দায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দীর্ঘ জীবনের নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় মান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুন।

এ সময় বক্তারা প্রবীণদের প্রতি পরিবারের সদস্য ও সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবীণদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুস্থ জীবন নিশ্চিত করতে পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ ব্যক্তি এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

 

 

 

এম এ মতিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি