শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পূজায় মুক্তি পাবে চলচ্চিত্র ‘কাট-পিস’

পূজায় মুক্তি পাবে চলচ্চিত্র ‘কাট-পিস’

পূজায় মুক্তি পাবে চলচ্চিত্র ‘কাট-পিস’

পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের গল্প নিয়ে নির্মিত ‘কাট-পিস’ মুক্তি পাবে আগামী ১৬ অক্টোবর। পূজার উৎসবমুখর সময়ে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও একক পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। 

ইফফাত জাহান মমের পরিচালনা ও প্রযোজনায় নির্মিত সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক পেপার ফিল্মস। এতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ অনেকে। 

ঝুট ব্যবসা ঘিরে গড়ে ওঠা অর্থনৈতিক কর্মকাণ্ড, ক্ষমতার সম্পর্ক ও আধিপত্য বিস্তারের লড়াই ‘কাট-পিস’-এর গল্পের মূল উপজীব্য। পরিচিত এই ব্যবসার জগতকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের জীবন ও সংঘাতকে তুলে ধরা হয়েছে। 

এর আগে সিনেমাটির পোস্টার প্রকাশ করে নির্মাতারা জানিয়েছিলেন, শিগগির প্রেক্ষাগৃহে আসবে ‘কাট-পিস’। তখন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। এবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

পরিচালক ও প্রযোজক ইফফাত জাহান মম বলেন, “গার্মেন্টসের ঝুট ব্যবসা আমাদের শহরের খুব পরিচিত একটি বাস্তবতা। কিন্তু এই ব্যবসার ভেতরের মানুষ, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সেই জগতের সংঘাতকে মূলধারার সিনেমার গল্প হিসেবে তুলে ধরার জায়গাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই জায়গা থেকেই ‘কাট-পিস’ নির্মাণের শুরু।” 

পূজার উৎসবকে সামনে রেখে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। মাল্টিপ্লেক্সের পাশাপাশি একক পর্দায় মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।