সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গার্মেন্টস শিল্পপার্ক বিক্রি করে দিচ্ছেন অনন্ত জলিল

গার্মেন্টস শিল্পপার্ক বিক্রি করে দিচ্ছেন অনন্ত জলিল

গার্মেন্টস শিল্পপার্ক বিক্রি করে দিচ্ছেন অনন্ত জলিল

চিত্রনায়ক, প্রযোজক ও শিল্পপতি অনন্ত জলিল কি দেউলিয়া হয়ে গেছেন? এমন প্রশ্ন এখন চলচ্চিত্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে। এ প্রশ্ন উঠার কারণ হচ্ছে, সাভারের হেমায়েতপুরে অবস্থিত অনন্তর বিশাল গার্মেন্টশিল্প প্রতিষ্ঠান ‘এজেআই শিল্প পার্ক’ প্রায় বন্ধ হয়ে গেছে। এই পার্ক এজেআই গ্রুপ ও এবি গ্রুপ নিয়ে গঠিত। একসময় এই শিল্পপার্কে যেখানে প্রায় ১৩ হাজার কর্মকর্তা ও শ্রমিক কাজ করত, এখন তাতে মাত্র ১ হাজারের মতো কর্মরত। ফলে শিল্প পার্কটিকে কার্যত বন্ধই বলা যায়। খোঁজ নিয়ে জানা যায়, অনন্ত শিল্পপার্কটি বিক্রি করার জন্য ক্রেতা খুঁজছেন। যদিও তিনি বেশ কয়েক মাস আগে বলেছিলেন, তার ব্যবসা মন্দা যাচ্ছে। শিল্পপার্কের অন্তর্ভুক্ত এবি গ্রুপ আগেই আরেকজনের কাছে ছেড়ে দিয়েছেন।


এখন পুরো শিল্পপার্কটিই বিক্রি করে দিতে চাচ্ছেন। হঠাৎ কেন অনন্ত এই বিশাল গার্মেন্ট শিল্পপার্কটি ছেড়ে দিতে চাচ্ছেন, তার খোঁজ নিতে গিয়ে জানা যায়, মূলত করোনার সময় থেকেই তার ব্যবসা মন্দাভাব শুরু হয়। তার ব্যবসায় করোনা বড় ধাক্কা হয়ে আসে। এই মন্দাবস্থার মধ্যেই জার্মানি থেকে পাওয়া প্রায় ৪০০ কোটি টাকার অর্ডার বাতিল হয়ে যায়। যার পুরোটাই ক্ষতি হয়। এছাড়া আরও প্রায় ৫০ কোটি টাকার অর্ডারের সমস্যা হয়। ফলে, এই ক্ষতি প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের ধাক্কা হয়ে আসে। এ ধাক্কা সামলে উঠা অনন্তর পক্ষে কঠিন হয়ে পড়ে। ক্রমাগত ক্ষতির মুখে পড়ে এখন তিনি গার্মেন্ট শিল্প থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, অনন্ত জলিল গার্মেন্ট শিল্প ও বাণিজ্যে অবদানস্বরূপ ২০১৪ সালে সিআইপি মর্যাদা পান। তিনি গার্মেন্ট ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা এবং অভিনয়ের সঙ্গে যুক্ত হন। তার প্রযোজনা প্রতিষ্ঠান মনসুন ফিল্মস থেকে এ পর্যন্ত প্রায় ১০টি সিনেমা প্রযোজনা করে ব্যাপক আলোচনায় আসেন। তার সিনেমায় অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন এবং বিশে^র বিভিন্ন দেশে সেগুলোর শুটিং করে দেশের চলচ্চিত্রকে বিশ^বাজারে উন্নীত করতে ভূমিকা রাখেন। ২০১০ সালে ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমা প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। প্রথম সিনেমার মাধ্যমেই তিনি বেশ আলোচনায় আসেন। এরপর তার প্রযোজনা সঙৃস্থা থেকে একে একে বেশ কয়েকটি সিনেমা নির্মিত হয়। এগুলোর মধ্যে ২০১১ সালে ‘হৃদয় ভাঙা ঢেউ’, ২০১২ সালে ‘দ্য স্পিড’, ২০১৩ সালে ‘মোস্ট ওয়েলকাম’, ‘ ২০১৩ সালে ‘নিঃস্বার্থ ভালবাসা’, ২০১৪ সালে ‘মোস্ট ওয়েলকাম-২’, ২০২২ সালে ‘দিন- দ্য ডে’ এবং সর্বশেষ ২০২৩ সালে ‘কিল হিম’ সিনেমাগুলো প্রযোজনা ও অভিনয় করেন। এছাড়া ‘নেত্রী-দ্য লিডার’, ‘দ্য স্পাই’ এবং ‘অপারেশন জ্যাকপট’ মুক্তির অপেক্ষায় ও নির্মাণাধীন রয়েছে।