রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুটিংয়ের আগের রাতে এখনো ঘুমাতে পারি না: মিমি

শুটিংয়ের আগের রাতে এখনো ঘুমাতে পারি না: মিমি

শুটিংয়ের আগের রাতে এখনো ঘুমাতে পারি না: মিমি

ভারতীয় একটি পডকাস্টে মিমি চক্রবর্তী বলেন, “একটা নতুন সিনেমার কাজ শুরু হওয়ার আগের রাতে আমি এখনো রাতে ঘুমাতে পারি না। টেনশন বারবার ফিরে আসে।” 

নতুন সিনেমার শুটিংয়ের প্রথম দিনে আগেই সেটে চলে যান মিমি। এ অভিনেত্রী বলেন, “শুটিংয়ের প্রথম দিন ১৫ মিনিট আগেই সেটে চলে যাই। শুটিং সেটের আবহাওয়া কেমন, কারা রয়েছেন, সবাই কী কাজ করছেন, কেউ বকা খাচ্ছেন কি না—সবকিছু দেখি। আমার এখনো মনে হয়, এটাই আমার প্রথম শুট।” 

সৃজিত মুখার্জি নির্মিত ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় ‘পথের দাবী’-এর সুমিত্রা চরিত্রে দেখা যাবে মিমিকে। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার একসঙ্গে কাজ করলেন মিমি-সৃজিত। সিনেমাটিতে মিমির বিপরীতে অভিনয় করেছেন আবির চ্যাটার্জি। দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। 


‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়েন মিমি চক্রবর্তী। ‘চ্যাম্পিয়ন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। যদিও এই চলচ্চিত্রে গৌণ ভূমিকায় অভিনয় করেন। তবে ‘বাপি বাড়ি যা’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন মিমি। এরপর অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা