সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগুনে পুড়ে নিঃস্ব চটপটি বিক্রেতা নিজামের চটপটির দোকান

আগুনে পুড়ে নিঃস্ব চটপটি বিক্রেতা নিজামের চটপটির দোকান

আগুনে পুড়ে নিঃস্ব চটপটি বিক্রেতা নিজামের চটপটির দোকান

পিরোজপুর পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের কুমিরমাড়া গ্রামে অবস্থিত অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী বেকুটিয়া সেতুর টোল প্লাজা।সেতু চালু হওয়ার পর থেকেই এই টোল প্লাজা সংলগ্ন চটপটি বিক্রি করে আসছিলেন নিজাম মোল্লা।

প্রতিদিনের মতো আজও বাড়ি থেকে চটপটির মালামাল বানিয়ে নিয়ে আসেন বিক্রির জন্য কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তিনি আছরের নামাজ আদায় করতে যাওয়ার পরে,হঠাৎ করেই তার চটপটির গাড়িটিতে আগুন লেগে যায়।পাশে অবস্থিত মার্কেটে মুসল্লীদের নিয়ে নামাজ আদায় করছিলেন নিজাম।আগুন যখন লাগে তখন প্রথম রাকাত এর নামাজ শেষ করে দ্বিতীয় রাকাত এর নামাজ চলছিলো আশেপাশের লোকজন চেচামেচি করলেও তিনি নামাজ ছাড়েননি কারন তিনি ইমামতি করাচ্ছিলেন।আগুন লাগার পরে তার পার্শ্ববর্তী চানাচুর বিক্রেতা সুমন বালতিতে থাকা পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন কিন্তু তাতে আগুন নেভেনি।পরবর্তীতে নামাজ শেষ করে  স্থানীয় ব্যবসায়ী শাহ আজিম পিরোজপুর ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে,যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে নিজাম এর চটপটির দোকানের সব পুড়ে ছাই হয়ে যায়।

চটপটি বিক্রেতা নিজাম মোল্লা বলেন আমি গরিব মানুষ আমি এই চটপটি বিক্রি করে আমার সংসার চালাই,কিন্তু আজকে হঠাৎ করে সেটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এখন আমি নিঃস্ব হয়ে গেছি,কিভাবে আমি আমার সংসার চালাবো বুঝতে পারছি না।

পার্শ্ববর্তী মাছ ব্যবসায়ী মোঃ কালাম সেখ বলেন,ব্রিজ চালু হওয়ার পর থেকেই নিজাম এখানে চটপটি বিক্রি করে আসছিলো কিন্তু আজকে আগুন লেগে তার সব শেষ হয়ে  গেছে,এই ছাড়া ওর ইনকামের আর কোন পথ নেই।বিত্তবানদের কাছে দাবি যাতে নিজাম ওর ব্যবসাটাকে পুনরায় চালু করতে পারে সেজন্য সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।