শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবারের মতো এওয়ার্ড আয়োজনে যাচ্ছেন মৌসুমী

প্রথমবারের মতো এওয়ার্ড আয়োজনে যাচ্ছেন মৌসুমী

প্রথমবারের মতো এওয়ার্ড আয়োজনে যাচ্ছেন মৌসুমী

দুই বছরেরও বেশি সময় ধরে আমেরিকায় অবস্থান করছেন চিত্রনায়িকা মৌসুমী। দেশটিতে দীর্ঘ বছর ধরে ঢালিউড অ্যাওয়ার্ড নামে একটি অনুষ্ঠান হলেও সেখানে এ নায়িকাকে কখনোই দেখা যায়নি। যথারীতি অনুষ্ঠানটি ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। আর সেখানে প্রথমবার হাজির থাকছেন মৌসুমী। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

তিনি বলেন, ‘এরই মধ্যে ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ পেয়েছি। আমি সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকব। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করার ইচ্ছা আছে। আর বাকিটা এখনো অবগত নই, তারা আসলে আমাকে নিয়ে কী পরিকল্পনা করছে, আছে কিনা কোনো বিশেষ সারপ্রাইজ। হয়তো বা আগে থেকেই কোনোকিছু জানাতে চাচ্ছে না। আমি আসলে এর বেশি কিছু জানি না।’


এদিকে দুদিন আগে আমেরিকা প্রেস ক্লাবের দেড় যুগ পূর্তি অনুষ্ঠানে অংশ নিয়েছেন এ নায়িকা। সেখানে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আমার কাছে খুব ভালো লেগেছে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সাংবাদিকরা সবসময়ই আমার কাছের মানুষ। তাদের ভালোবাসায়, তাদের লেখনীতে সবসময় আমি ভালোবাসার প্রকাশ পেয়েছি। তাদের সহযোগিতা পেয়েছি, সেই কারণেই হয়তো আমি এতদূর আসতে পেরেছি। আর সাংবাদিকদের অনুষ্ঠানে যেতে আমার সবসময়ই ভীষণ ভালো লাগে।’

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা