বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হরমুজে তেলবাহী দুই জাহাজে হামলা

হরমুজে তেলবাহী দুই জাহাজে হামলা

হরমুজে তেলবাহী দুই জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে তেলবাহী দুই জাহাজে ‘অজ্ঞাত নিক্ষেপযোগ্য বস্তু’ বা প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা।যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি পৃথক ঘটনায় তেলবাহী জাহাজ লক্ষ্য করে প্রজেক্টাইল ছোড়া হয়। তবে হামলার ঘটনায় জাহাজ দুটির কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না,তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।এদিকে ইরান যুদ্ধকে ঘিরে ইয়েমেনেও সংঘাত আরও তীব্র হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় হুতিদের অবস্থান ও সামরিক সক্ষমতা লক্ষ্য করে ৪৭৪টি হামলা চালানো হয়েছে। এসব হামলায় ১ হাজার ৫৪০ হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি বাহিনী। তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, দক্ষিণ সৌদি আরবের দিকে হুতিদের ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

গাজা উপত্যকাতেও হামলা অব্যাহত রয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম গাজা সিটির একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী। আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে আল-শিফা হাসপাতালের চিকিৎসাকর্মীরা জানিয়েছেন।

এদিকে অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় চলতি বছরে অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের বিশেষ কমিশন জানিয়েছে। ২ অক্টোবর পর্যন্ত এই সংখ্যা ৩০-এ পৌঁছেছে, যা ২০২২ সালের পর যেকোনো পূর্ণ বছরের তুলনায় বেশি।  

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ফলে সেখানে তেলবাহী জাহাজে হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়েও নতুন উদ্বেগ তৈরি করতে পারে।