রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিসিএল শুরু হচ্ছে ২৬ মার্চ

পিসিএল শুরু হচ্ছে ২৬ মার্চ

পিসিএল শুরু হচ্ছে ২৬ মার্চ


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি নিশ্চিত করেছেন, আগামী বছর ২৬ মার্চ থেকে শুরু হবে পিএসএল এবং পর্দা নামবে ৩ মে।

নিউইয়র্কে অনুষ্ঠিত পিএসএল রোডশো অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় টুর্নামেন্টের নতুন দিনক্ষণ জানান পিসিবি প্রধান। পাকিস্তানের ক্রিকেটের সার্বিক উন্নয়নে পিএসএল এবং পিসিবি একসঙ্গে কাজ করছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।

নকভি বলেন, ক্রিকেটকে এগিয়ে নিতে পিসিবি ও পিএসএল আয়োজকেরা যৌথভাবে কাজ করছে। তিনি বিশ্বাস করেন, খেলোয়াড়দের যথাযথভাবে পুরস্কৃত করা হলে তাদের মনোবল বাড়ে। তিনি আরও বলেন, পাকিস্তানে বিপুল ক্রিকেটীয় প্রতিভা রয়েছে এবং পিএসএল বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক প্রমাণিত হচ্ছে।

পিএসএলের সাফল্যকে ‘একটি সম্মিলিত প্রচেষ্টার ফল’ হিসেবে বর্ণনা করেন সাবেক পেসার ওয়াসিম আকরাম। তিনি বলেন,‘এই লিগ একদিকে যেমন ক্রিকেটপ্রেমীদের বিনোদন দেয়, অন্যদিকে স্থানীয় প্রতিভাদের সামনে বড় মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ করে দেয়।’

রোডশোতে মহসিন নকভি, ওয়াসিম আকরাম ছাড়াও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা, পিএসএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালমান নাসির এবং জাতীয় দলের ছয় ক্রিকেটার- সালমান আলী আঘা, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, সাইম আইয়ুব, শান মাসুদ ও সাউদ শাকিল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালে পাঁচটি দল নিয়ে পিএসএল শুরু হয়েছিল। ২০১৮ সালে দলের সংখ্যা বেড়ে হয় ছয়টি। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া ১১তম আসর থেকে আরও দুটি নতুন দল যুক্ত হতে যাচ্ছে। আয়োজকরা বিশ্বাস করেন, দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টুর্নামেন্টটি আরও বেশি প্রতিযোগিতামূলক হবে।