রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় বসতবাড়ির দেয়াল প্লাস্টার নিয়ে সংঘর্ষ আহত ৭

পোরশায় বসতবাড়ির দেয়াল প্লাস্টার নিয়ে সংঘর্ষ আহত ৭

পোরশায় বসতবাড়ির দেয়াল প্লাস্টার নিয়ে সংঘর্ষ আহত ৭

নওগাঁর পোরশায় বসতবাড়ির দেয়াল প্লাস্টারের কাজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঙালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঙালপাড়া গ্রামের আবু কালাম ও আবু হায়াত তাদের নির্মাণাধীন ভবনের দেয়াল প্লাস্টারের কাজ শুরু করেন। এ সময় একই গ্রামের কেরামদ্দিন জমির সীমানা নিয়ে আপত্তি জানিয়ে ওই কাজে বাধা দেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের সাতজন আহত হন।
আহতদের মধ্যে এক পক্ষের আবু কালাম (৩৮), আবু হায়াত (৩২), লাতিফা (২৬) ও মাসুদ (৩০) রয়েছেন। অপর পক্ষের কেরামদ্দিন (৮৮), জমির উদ্দিন (৩০) ও অনামিকা (২২) আহত হয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু হায়াতের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বসতবাড়ির দেয়াল নির্মাণ ও জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

 

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি