রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড়ের বোদায় ডিবির বিশেষ অভিযান: ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পঞ্চগড়ের বোদায় ডিবির বিশেষ অভিযান: ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পঞ্চগড়ের বোদায় ডিবির বিশেষ অভিযান: ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো.মাহাবুব আলম
পঞ্চগড় জেলা  প্রতিনিধি:  

পঞ্চগড়ের বোদায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. হারুন অর রশিদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে বোদা উপজেলার ৬ নম্বর মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল নহলিয়াপাড়া গ্রামের হারুন অর রশিদের বসতবাড়ির বিল্ডিংয়ের পূর্ব পাশে ধানক্ষেতের মাঝখানে অভিযান চালায়। এ সময় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. হারুন অর রশিদ বোদা উপজেলার নওয়ালিয়া-পাইকপাড়া এলাকার মৃত ইজ্জত আলীর ছেলে।
অভিযানটি পরিচালনা করেন পঞ্চগড় ডিবি পুলিশের এসআই মো. মাসুম বিল্লাহ, এসআই মো. আরিফুর রহমান, এসআই মো. সাদেকুল ইসলাম, এএসআই আবুল কালাম ও এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সদস্যরা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।