বক্স অফিস ইতিহাসে আবারও সর্বোচ্চ আয় করা সিনেমার আসন দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তির পর ২০১৯ সালের এই সুপারহিরো সিনেমার বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২.৯২৫ বিলিয়ন ডলারে। এর মাধ্যমে ২০০৯ সালের ‘অ্যাভাটার’কে পেছনে ফেলে আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে সিনেমাটি।
‘অ্যাভাটার’ এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ২.৯২৩ বিলিয়ন ডলার। সিনেমাটি পাঁচ দফা পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অন্যদিকে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সাম্প্রতিক ‘এনকোর’ পুনর্মুক্তির পর এর আয় সামান্য ব্যবধানে ‘অ্যাভাটার’-এর চেয়ে এগিয়ে গেছে।
অ্যাভাটার’ প্রায় এক দশক ধরে ইতিহাসের সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ড ধরে রেখেছিল। ২০১৯ সালে প্রথমবার প্রেক্ষাগৃহে মুক্তির সময় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সেই রেকর্ড ভেঙে দেয়। তবে ২০২১ সালে ‘অ্যাভাটার’ আবার প্রেক্ষাগৃহে ফিরলে ‘এন্ডগেম’ নেমে যায় দ্বিতীয় স্থানে। এবার পাঁচ বছর পর ফের প্রেক্ষাগৃহে ফিরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপারহিরো দলটি আবারও শীর্ষস্থান দখল করেছে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা