বিদেশি শক্তির প্রভাব ও গোপন লবিং ঠেকাতে কানাডায় নতুন আইন চালু হলেও এর বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের হিসাবে, দেশে সম্ভাব্য বিদেশি এজেন্ট রয়েছেন ২ হাজার ৪২২ জন। অথচ নিবন্ধনের সময়সীমা পেরিয়ে গেলেও আবেদন করেছেন মাত্র ৩০ জন। এর মধ্যে পাবলিক ডাটাবেজে নাম প্রকাশ করা হয়েছে মাত্র দুজনের।
এ পরিস্থিতিতে বিদেশি শক্তির গোপন তৎপরতা ও লবিংয়ে স্বচ্ছতা আনতে সরকারের চালু করা ‘ফরেন ইনফ্লুয়েন্স ট্রান্সপারেন্সি রেজিস্ট্রি’ নিয়ে অটোয়ার রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।
পাবলিক সেফটি কানাডা’র হিসাব অনুযায়ী, কানাডার রাজনীতি ও নীতি নির্ধারণী পর্যায়ে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে অন্তত ২ হাজার ৪২২ জন বিদেশি এজেন্ট সক্রিয় রয়েছেন। নতুন আইন অনুযায়ী, তাদের নিবন্ধনের শেষ সময়সীমা ছিল ৩ অক্টোবর। কিন্তু সময়সীমা শেষ হওয়ার পর মাত্র ৩০ জন নিবন্ধনের আবেদন করেছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত পাবলিক ডাটাবেজে নাম এসেছে মাত্র দুজনের।
নিবন্ধনের এই সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সদস্যরা। কনজারভেটিভ পার্টির এমপি মাইকেল কুপার সংসদীয় কমিটিতে এটিকে ‘সম্পূর্ণ এবং চরম ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন।
বিরোধীদের অভিযোগ, সম্ভাব্য বিদেশি এজেন্টের সংখ্যা ও নিবন্ধনের সংখ্যার মধ্যে বড় ব্যবধান থাকায় বিদেশি শক্তির হয়ে কারা কানাডার রাজনীতি ও নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করছেন, তা জনসাধারণের কাছে এখনো স্পষ্ট নয়।
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী। ৭ অক্টোবর বুধবারের এ হামলায় ইউক্রেনে নিহত হয়েছেন কমপক্ষে ২৮ জন। নিহত ২৮ জনের মধ্যে ৫ জন শিশুও আছে। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভের প্রিলুকি জেলায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রুশ ক্ষেপণাস্ত্র আঘাতে ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় এই শিশুরা। শক্তিশালী বিস্ফোরণের ধাক্কায় ওই অ্যাপার্টমেন্ট ভবনের জানালার কাঁচ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং পাঁচতলা ভবনটির অর্ধেক অংশই পুড়ে যাওয়া কংক্রিট ও দুমড়েমুচড়ে যাওয়া ধাতব কাঠামোর স্তূপে পরিণত হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে তিনজনের বয়স ছিল মাত্র ১২ মাস এবং আরেকজনের বয়স আট বছর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ধ্যায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও এক শিশুর...
