সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২০

কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২০

কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২০

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২০ জন।

স্থানীয় সংবাদমাধ্যম এল কলোম্বিয়ানো জানায়, রোববার, ভোর সাড়ে ৫টার দিকে এল চিসপেরো এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে বলা হয়, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৮০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে যায় বাসটি। এসময় শিশুসহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন বাসটিতে।

আনতিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেডেলিনের দিকে যাচ্ছিল।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণটি স্কুলের আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান ছিল না। শিক্ষার্থীরা তাদের স্নাতক সম্পন্নের পর সমুদ্রসৈকতে উদযাপন শেষে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।