সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সীমান্তবর্তী কয়েকটি জেলায় সামরিক আইন জারি করলো থাইল্যান্ড

সীমান্তবর্তী কয়েকটি জেলায় সামরিক আইন জারি করলো থাইল্যান্ড

সীমান্তবর্তী কয়েকটি জেলায় সামরিক আইন জারি করলো থাইল্যান্ড

কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশের সীমান্তবর্তী কয়েকটি জেলায় সামরিক আইন জারি করেছে থাইল্যান্ড।

এতে নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো ব্যক্তি বা যানবাহনে তল্লাশি চালাতে পারবে সেনাবাহিনী।

থাই নৌবাহিনীর মুখপাত্র জানান, রোববার কম্বোডিয়ার সঙ্গে তীব্র সংঘর্ষের পর ত্রাত প্রদেশের বেশিরভাগ অংশ 'সফলভাবে উদ্ধার করেছে থাই সেনাবাহিনী। সীমান্তে এখনো লড়াই চলছে বলে জানান তিনি। ত্রাত প্রদেশের চারটি জেলায় জারি রয়েছে কারফিউ।

থাইল্যান্ডের এক শীর্ষ জেনারেল জানান, কম্বোডিয়া তাদের জন্য সামরিক হুমকি তৈরি করবে না নিশ্চিত করতে চূড়ান্তভাবে কাজ করে যাচ্ছে থাই সেনাবহিনী।

এরআগে থাইল্যান্ডের সঙ্গে থাকা সব ধরনের সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয় কম্বোডিয়া। সীমান্তবর্তী বেশ কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করে আসছে প্রতিবেশি দু’দেশ। চলমান এই সংঘর্ষে এখন পর্যন্ত দু’দেশের ২৬ জন নিহত হয়েছন। বাস্তুচ্যুত হয়েছেন ৫ লাখেরও বেশি মানুষ।