বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ এবং নাছির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে মালদ্বীপে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখা।
গতকাল শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় মালদ্বীপের রাজধানী মালের একটি রেস্টুরেন্টে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মোঃ মাসুম মুন্নার সভাপতিত্বে সদস্য সচিব মোঃ নুরুন্নবী মানিকের সঞ্চালনায় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 
দলের যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর হোসেন আলম ও মোঃ ইসরাফির হোসেন। 
সমাবেশে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগ এবং নাছির উদ্দিন পাটোয়ারীর বক্তব্য নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এসব ঘটনার প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি: