শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালিয়াকৈরে খাদ্য ডিলারের বিরুদ্ধে অভিযোগ

কালিয়াকৈরে খাদ্য ডিলারের বিরুদ্ধে অভিযোগ

কালিয়াকৈরে খাদ্য ডিলারের বিরুদ্ধে অভিযোগ

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার খাদ্য অধিদপ্তরের ডিলারের মাধ্যমে চাউল বিতরণের অনিয়মের অভিযোগ।  খাদ্য অধিদপ্তরের  নিয়োগকৃত  ডিলার মো: আব্দুল হামিদ এর ব্যাপারে বিস্তর অনিয়মের অভিযোগ। সড়-জমিনে গিয়ে দেখা যায় একজন ব্যক্তিকে দেওয়া হয় তিন কেজি চাউল অথবা ৪ কেজি আটা। কিন্তু খাদ্য অধিদপ্তর এর নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি চাউল ও পাঁচ কেজি আটা ক্রয় করতে পারবে। চাউল ও আটা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় কোন ব্যক্তি যদি চাউল নেওয়ার পর, আটা নিতে চায় তাহলে তার সাথে খারাপ আচরণ করা হয়, আবার কেউ যদি আটা নেওয়ার পরে চাউল নিতে চায় তার সাথেও একই ব্যবহার করা হয়। এ ব্যাপারে উপজেলা খাদ্য পরিদর্শক এর কাছে জানতে চাইলে তিনি  আব্দুল হামিদ কে সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পেলে ডিলার বাতিল করার হোসিয়ারী দেন । জনমনে প্রশ্ন খাদ্য অধিদপ্তরের বরাদ্দকৃত প্রতিদিনের এক টন চাউল ও দুই টন আটা এতদিন যাবত কম দেওয়া হলো এই আটা ও চাউল গেল কোথায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রেতা বলেন সরকার আমাদের মত গরিব মানুষের জন্য ৩০ টাকা কেজি চাউল ও ২৪ টাকা কেজি আটার ব্যবস্থা করেছেন কিন্তু এই চাউল ও আটা  যদি ডিলার বিক্রি করে দেয় তাহলে আমরা কি করে পাবো। ক্রেতা  সাধারণ ডিলারের উপযুক্ত শাস্তির দাবি করেন।