শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশার তেতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইকবাল হাসান শাহ

পোরশার তেতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইকবাল হাসান শাহ

পোরশার তেতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইকবাল হাসান শাহ

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি


নওগাঁর পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছে উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান শাহর নাম। রাজনৈতিক কর্মকাণ্ড, পারিবারিক ঐতিহ্য এবং এলাকাবাসীর সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগের কারণে তাকে নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১১অক্টোবর) সকাল ১১টায় একান্ত সাক্ষাৎকারে ইকবাল হাসান শাহ তার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ২০০৪ সালে তেতুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য হিসেবে রাজনৈতিক পথচলা শুরু করেন। পরে ২০১১ সালে পোরশা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং ২০১৭ সা লে নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইকবাল হাসান শাহ বলেন, রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় প্রতিকূল পরিস্থিতি, নির্যাতন ও কারাবরণের মতো অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন এবং তাদের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছেন।
তিনি আরও জানান, তেতুলিয়া ইউনিয়নের জনপ্রতিনিধিত্বের সঙ্গে তার পরিবারের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তার দাদা, নানা ও বাবা—পরিবারের একাধিক সদস্য বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক এই ঐতিহ্য এবং মানুষের সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতায় তিনি ইউনিয়নের মানুষের জন্য কাজ করতে আগ্রহী।
স্থানীয় বাসিন্দা আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ চৌধুরী বলেন, “ইকবাল হাসান শাহ সব সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। মানুষের বিপদে-আপদে তাকে পাশে পাওয়া যায়। আমরা তাকে সমর্থন করি।”
পোরশা  গ্রামের বাসিন্দা মোঃ সাদ্দাম শাহ  “তিনি একজন পরোপকারী মানুষ। মানুষের বিপদে-আপদে পাশে থাকেন। পাশাপাশি দলের জন্যও ত্যাগ স্বীকার করেছেন।”
স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক সেবা নিশ্চিত করা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং স্থানীয় সমস্যা সমাধানে চেয়ারম্যানকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তেতুলিয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। এরই মধ্যে ইকবাল হাসান শাহর নাম আলোচনায় আসায় ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে চূড়ান্ত প্রার্থিতা ও নির্বাচনী অবস্থান নির্ভর করবে সংশ্লিষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত এবং নির্বাচনসংক্রান্ত পরবর্তী পরিস্থিতির ওপর।