মো: আব্দুল্লাহ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রিমা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মিজানুর রহমান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
দিবসটি উদযাপনের মাধ্যমে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে কন্যাশিশুদের এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর নিরাপদ শৈশব, সমান সুযোগ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।