বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিষ্ঠার ২৯ বছর পর প্রথম সিজার

প্রতিষ্ঠার ২৯ বছর পর প্রথম সিজার

প্রতিষ্ঠার ২৯ বছর পর প্রথম সিজার

স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ২৯ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

মঙ্গলবার (১২ অক্টোবর) উপজেলার টুকেরগাঁও গ্রামের আবুল বাশারের স্ত্রী ডলি আক্তার (২৮) নামে এক মা সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছে।

সিজারিয়ান অপারেশনে দায়িত্ব পালন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়ন
সহকারী সার্জন ডা: একরামুল হক, ডা. সাব্বির মুনতাকা পরাগ, ডা. ফাতেহা রেজওয়ানা প্রমুখ।

নবজাতকের বাবা আবুল বাশার বলেন, এই হাসপাতালে আমার স্ত্রীর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম হয়। চিকিৎসকদের সহযোগিতায় স্ত্রী এবং ছেলে দুই জনই সুস্থ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা . মো. আরিফুর রহমান নয়ন বলেন, ১৯৯৭ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও যন্ত্রপাতি সংকটের কারণে এতদিন এ এলাকার লোকজনকে সিলেট শহরে যেতে হয়েছে। প্রথম সিজারে আমরা সফল হয়েছি। আশাকরি, সিজারের জন্য আর শহরে যাওয়া লাগবে না।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠার এই দীর্ঘ সময় পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপির প্রচেষ্টায় জনবল সংকট ও যন্ত্রপাতির অভাব দূর হলে সকল স্বাস্থ্যসেবা উপজেলাবাসী এখান থেকেই নিতে পারবে।