বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি

সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি

সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি

সুনামগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আয়োজিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রার্থীরা তাঁদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক নানা সমস্যা এবং সহায়তার আবেদন তুলে ধরেন।

গণশুনানিতে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। এ সময় তিনি তাঁদের উত্থাপিত বিভিন্ন সমস্যার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

সেবাপ্রার্থীদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়।

জনসাধারণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি শোনা এবং সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য করার ক্ষেত্রে এ ধরনের গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

 


মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ