মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাঘাটায় যমুনা নদীর বালু উত্তোলন ও মজুদ করে বিক্রির অভিযোগ

সাঘাটায় যমুনা নদীর বালু উত্তোলন ও মজুদ করে বিক্রির অভিযোগ

সাঘাটায় যমুনা নদীর বালু উত্তোলন ও মজুদ করে বিক্রির অভিযোগ

গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া (মাঝিপাড়া) এলাকায় যমুনা নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও রাতের আঁধারে বিক্রির অভিযোগ উঠেছে সাবেক বিজিবি সদস্য আলমগীর হোসেনের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, ড্রেজার দিয়ে উত্তোলন করা বালু দীর্ঘদিন ধরে মজুদ রেখে গভীর রাতে ‘কাঁকড়া’ গাড়িতে পরিবহন করে বিক্রি করা হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে আলমগীর হোসেন দাবি করেন, পানি উন্নয়ন বোর্ডের কাজের জন্য এক বছর আগে বালু উত্তোলন করা হয়েছিল। এ বিষয়ে লিখিত অনুমোদন না থাকলেও ডিসি ও এসপিকে অবগত করা হয়েছিল বলে তিনি জানান।

এদিকে, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত জানান, বিষয়টি তাঁর জানা নেই এবং বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের কোনো অনুমোদন নেই। সরকারি নিয়ম অমান্য করে বালু উত্তোলন, মজুদ বা বিক্রি করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং বালু জব্দ করা হবে বলেও তিনি জানান।

অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে বালু উত্তোলন ও বিক্রির সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

 

 

মোঃ আনছারুজ্জামান রেজুয়ান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: