বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে: মমতা বন্দ্যোপাধ্যায়

পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে: মমতা বন্দ্যোপাধ্যায়

ENTER TV


পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে: মমতা বন্দ্যোপাধ্যায়

ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ ও সৌরভকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বুধবার (১৪ অক্টোবর) এক্সে তিনি এই মন্তব্য করেন।

 

মমতা বলেন, আমরা আর আমাদের আগের অনেক প্রজন্ম গণতান্ত্রিক অধিকারের জন্য কঠিন লড়াই করেছি। এই লড়াই এখনও চালিয়ে যেতে হবে। সিজেপির আশুতোষ ও সৌরভের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। এই মুহূর্তটা সবার। আমাদের গণতন্ত্রকে বাঁচাতে একসঙ্গে লড়াই করার শপথ নেওয়ার সময় এটা। একটা পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা এটা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবিধানিক অধিকারের কাছে আমরা কখনোই মাথা নত করব না।

তৃণমূল কংগ্রেসের নেত্রী আরও বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় গণতন্ত্রের ওপর এই হামলা চলছে। এই মুহূর্তে বাংলায় প্রায় ১৪ হাজার মানুষ পুলিশি ও রাজনৈতিক দমন-পীড়নের শিকার। যে সরকার ভুলে যায় গণতন্ত্র মানে জনগণের, জনগণের দ্বারা আর জনগণের জন্য শাসন, সেই সরকারের পতন আসন্ন। তরুণদের উদ্দেশে মমতা বলেন, লাখ লাখ তরুণ-তরুণীর উদ্দেশে বলছি তোমাদের দিদি তোমাদের পাশে আছে, আজ এবং চিরকাল। চলো, সবাই মিলে আমাদের মা ভারতকে রক্ষা করি।