শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দৌলতদিয়ায় হেরোইন ও ৬ লাখ টাকাসহ নারী গ্রেপ্তার

দৌলতদিয়ায় হেরোইন ও ৬ লাখ টাকাসহ নারী গ্রেপ্তার

দৌলতদিয়ায় হেরোইন ও ৬ লাখ টাকাসহ নারী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ১০০ গ্রাম হেরোইন ও নগদ ছয় লাখ টাকাসহ মৌসুমী আক্তার (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মৌসুমী ওই এলাকার মৃত জালাল শেখের মেয়ে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মামলার বাদী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আকবর হোসেন।

ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৌসুমীর বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় তার বসতঘরে অভিযান চালিয়ে  ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ছয় লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও জানান, মৌসুমীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি