শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হলিউড সিনেমার ফ্রাঞ্চাইজির শেষ অধ্যায়ে দেখা যাবে রোনালদোকে

হলিউড সিনেমার ফ্রাঞ্চাইজির শেষ অধ্যায়ে দেখা যাবে রোনালদোকে

হলিউড সিনেমার ফ্রাঞ্চাইজির শেষ অধ্যায়ে দেখা যাবে রোনালদোকে

 

বিশ্বসেরা ফুটবলারদের মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ানো রোনালদোকে এবার দেখা যেতে পারে জনপ্রিয় অ্যাকশন ফ্রাঞ্চাইজির শেষ অধ্যায়ে।

দ্য হলিউড রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী, জনপ্রিয় অ্যাকশন রেসিং ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ ডোমিনিক টোরেটো চরিত্রে পরিচিত মুখ অভিনেতা ভিন ডিজেল নিজের ইনস্টাগ্রাম পেজে ফুটবলার রোনালদোর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।

শুরুতে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, একসময় রোনালদোর জন্য একটি চরিত্র লেখা হয়েছিল। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সিক্যুয়েল ‘লস বানডোলেরস’-এ রোনালদোর অভিনয়ের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সিনেমায় তার দেখা মেলেনি।

কিন্তু বিষয়টি অন্যদিকে মোড় নেয় যখন ভক্তরা লক্ষ্য করেন— অভিনেতা ভিন ডিজেল ওই পোস্টের ক্যাপশন সামান্য বদলে ফেলেছেন।

নতুন ক্যাপশনে লেখা হয়েছে— সবাই জিজ্ঞেস করছিল, সে কি ‘ফাস্ট’ মিথোলজির অংশ হবে? আমি শুধু এটুকু বলতে পারি, সে একজন আসল মানুষ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছিলাম।

এই পরিবর্তনই ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। কমেন্ট সেকশনে শুরু হয় তোলপাড়। নেটিজেনরা ধারণা করছেন, এবার কি সত্যি সত্যি পা রাখতে চলেছেন ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো?

এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভক্ত-অনুরাগীদের মনে। কারণ সম্প্রতি অভিনেতা ভিন ডিজেলের একটি ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে জল্পনা উসকে দিয়েছে। তাহলে কি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-এ রোনালদোর দেখা মিলতে চলেছে?

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-ই নাকি এই দীর্ঘদিনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা হতে চলেছে। ভিন ডিজেলের সঙ্গে সেই সিনেমায় ফেরার কথা রয়েছে ডোয়াইন জনসন (হবস), জেসন মোমোয়া (ডান্তে রেয়েস), জেসন স্ট্যাথাম (ডেকার্ড শ)-এর।

এমনকি প্রয়াত অভিনেতা পল ওয়াকারকেও (ব্রায়ান ও’কনার) কোনোভাবে গল্পে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে, যদিও তা কীভাবে হবে, সে বিষয়ে এখনও কোনো কিছুই স্পষ্ট নয়।