বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপা সরকারি কলেজে ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠিত

গলাচিপা সরকারি কলেজে ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠিত

গলাচিপা সরকারি কলেজে ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠিত

 মোঃ রাকিবুল হাসান, গলাচিপা 


পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর। প্রধান বক্তা ছিলেন ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সদস্যসচিব জাকারিয়া আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ ও তানভীর আল হাদী মায়েদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুহ নাসির উল্লাহ হাবিব এবং সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক তাইম ইসলাম বাপ্পি।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং শিক্ষার্থীদের শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে নবীন প্রবীণ শিক্ষার্থীরা, এছাড়াও উপজেলার স্বনামধন্য শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। #