মোঃ রুবেল হোসেন, বাউফল
পটুয়াখালীর বাউফল উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আব্বাস হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি হিসেবে আলী আজম হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে সবুজ হাওলাদার দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উজ্জ্বল হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ সেন্টু খান এবং দপ্তর সম্পাদক হিসেবে এ বি এম আইয়ুব খান মনোনীত হয়েছেন।
কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মিজানুর রহমান লিটু, বাউফল উপজেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।
নতুন কমিটির মাধ্যমে কাছিপাড়া ইউনিয়নে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁরা।