মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে ২২ সদস্যবিশিষ্ট ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন। ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মুস্তাকিম বিল্ল্যাহ, সাধারণ সম্পাদক (জিএস) পদে মারুফ বিল্ল্যাহ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মো. জহিরুল ইসলাম মনোনীত হয়েছেন।

ঘোষণাকালে ছাত্রদল নেতারা বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতেই ইনক্লুসিভ এই প্যানেল গঠন করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ইসলামী ছাত্রশিবির ২১ সদস্যবিশিষ্ট একটি প্যানেল ঘোষণা করেছে। পাশাপাশি স্বতন্ত্র প্যানেলসহ মোট ১০৬ জন প্রার্থী শাকসু নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছেন।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া শাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে।