শনিবার (১৭ অক্টোবর ২০২৬) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আমিরুল ইসলাম খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম গোলাম এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফুল আলম তালুকদার আলপু।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। মসজিদটি নির্মিত হলে এলাকার মুসল্লিদের নিয়মিত নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।
এ সময় মসজিদের নির্মাণকাজ সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
