ইকবাল হোসেন রিংকু জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার দুর্ঘটনায় পতিত হয়ে ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় এবং গাড়িতে থাকা অন্য তিন যাত্রী গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে নিহত শিশু ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।এ সময় দুর্ঘটনার কারণ এবং হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
