বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, নওগাঁয় ১১০০ সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র দিলেন সাংসদ ধলু

দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, নওগাঁয় ১১০০ সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র দিলেন সাংসদ ধলু

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধিঃ 

উৎসবের আনন্দ সবার, সেই আনন্দে যেন বাদ না পড়েন অসহায় মানুষও—এমন ভাবনা থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রোববার সকালে প্রায় ১ হাজার ১০০ জনের হাতে বস্ত্র তুলে দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

সকাল ১১টায় শহরের শ্রী শ্রী বুড়াকালী মাতা পূজামণ্ডপ ও পার-নওগাঁ আলুপট্টি বারোয়ারি দুর্গাপূজা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেন সংসদ সদস্য ধলু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিরা।

বস্ত্র বিতরণ শেষে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু পূজামণ্ডপ দুটি পরিদর্শন করেন।

আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং তাঁদের পাশে দাঁড়ানোই এ আয়োজনের উদ্দেশ্য।