বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তমরুদ্দি ইউনিয়ন ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন।

জুলাই শহীদ স্মৃতি আন্তঃউপশাখা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,তমরুদ্দি ইউনিয়ন শাখা।


তমরুদ্দি ইউনিয়ন ছাত্রশিবিরের জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন।

১৭ অক্টোবর
শনিবার বিকাল ৩.০০ টায় তমরুদ্দি হাইস্কুল এন্ড কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে মেঘনা ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তমরুদ্দি ইউনিয়ন সভাপতি মোঃমিলন উদ্দিন এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল ওহাব বাবুল। বিশেষ অতিথি ছিলেন হাতিয়া উপজেলা দক্ষিণ শাখা সভাপতি আশিকুল ইসলাম, তমরুদ্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ ও তমরুদ্দি ইউনিয়ন যুব বিভাগ জামায়াতে ইসলামীর সভাপতি আবুল হোসেন মিলন।

তমরুদ্দি ইউনিয়ন ছাত্রশিবির আয়োজিত জুলাই শহীদ স্মৃতি এই ফুটবল টুর্নামেন্টে স্কুল ও মাদ্রাসার ১০ টি দল অংশ গ্রহণ।মেঘনা ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দল কে ট্রপি,মেডেল ও আকর্ষণীয় গিফট প্রদান করা হয়।উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে তমরুদ্দি হাইস্কুল দশম শ্রেণি।