বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অধ্যক্ষ আলমগীর হোসেনের সুস্থতা কামনায় পিরোজপুর জেলা বিএনপির দোয়া মাহফিল

অধ্যক্ষ আলমগীর হোসেনের সুস্থতা কামনায় পিরোজপুর জেলা বিএনপির দোয়া মাহফিল

অধ্যক্ষ আলমগীর হোসেনের সুস্থতা কামনায় পিরোজপুর জেলা বিএনপির দোয়া মাহফিল


‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎​সোমবার(১৯ অক্টোবর) আসর বাদ পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা শাখার উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
‎
‎​দোয়া মাহফিলে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক ০১ নং সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  
‎​
‎​দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, "হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে আমাদের প্রবীণ ও ত্যাগী নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন চিকিৎসাধীন আছেন। আমরা আশা করি, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসবেন। আমাদের বয়সের কারণে আজ অনেকেই নানা শারীরিক জটিলতার মুখোমুখি। আমরা যারা রাজনীতি ও সমাজসেবা করি, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।"
‎​জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, "আমরা মূলত বিগত ১৭-১৮ বছর ধরে একটা আন্দোলনের মধ্যে ছিলাম। কিন্তু এই দুই বছরে আমাদের দল ও দেশের মধ্য থেকে বেশ কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের জিয়ানগরের লতিফ ভাই, স্বরূপকাঠির ওয়াহিদ ভাই এবং কিছুদিন আগে মিজান ভাই—এমন একাধিক দুর্ঘটনার কারণে আমাদের মনে ভয় তৈরি হয়। যাই হোক, পরম করুণাময় আল্লাহ সবাইকে মাফ করুন। আমরা সবাই দলে মিলেমিশে থাকতে চাই, কারণ দলের প্রয়োজনে সবাইকে দরকার। আল্লাহ যেন আমাদের ভুলত্রুটি ক্ষমা করে সবাইকে সুস্থ ও দীর্ঘায়ু দান করেন।"  
‎​অনুষ্ঠান শেষে অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
একই সাথে দেশ, জাতি এবং জাতীয়তাবাদী দলের সার্বিক সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করা হয়।