বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১২, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আরও বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য কত?

আরও বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য কত?

আরও বাড়ল স্বর্ণের দাম, নতুন মূল্য কত?

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী। সাত সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। ডলার দুর্বল হওয়া এবং যুক্তরাষ্ট্রের বন্ডের সুদ কমে আসায় বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে স্বর্ণের প্রতি। খবর জানিয়েছে রয়টার্স।

সোমবার স্পট মার্কেটে জিএমটি সময় সকাল ৬টা ৫৬ মিনিটে স্বর্ণের দাম এক শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ৩৪৪ দশমিক ৪০ ডলারে। গত শুক্রবার স্বর্ণের দাম ২১ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেব্রুয়ারি ডেলিভারির স্বর্ণ ফিউচারও বেড়েছে। এতে দাম ১ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৭ দশমিক ৪০ ডলারে দাঁড়ায়।

ডলার সূচক (ডিএক্সওয়াই) গত সপ্তাহে দুই মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি থাকায় বিদেশি বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন কিছুটা কমে আসাও স্বর্ণের দামে ইতিবাচক প্রভাব ফেলেছে।

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম

এদিকে দেশের বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সোমবার (১৫ ডিসেম্বর) থেকে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে সর্বোচ্চ ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকায়।

বাজুস জানায়, সর্বশেষ শনিবার (১৩ ডিসেম্বর) প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৪৫৩ টাকা বাড়ানো হয়েছে। যদিও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে, তবুও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী—

২২ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা

২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা

১৮ ক্যারেট প্রতি ভরি: ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা

সনাতন পদ্ধতি প্রতি ভরি: ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা