মোঃ আনছারুজ্জামান রেজুয়ান, গাইবান্ধা প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সদস্যসচিব, কারা নির্যাতিত ও ত্যাগী নেতা আবু তাহের।
পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি বিভিন্ন মন্দিরে অনুদান প্রদান করেন। তাঁর এ উদ্যোগকে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আবু তাহের বলেন, তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থাকতে চান। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন ইউনিয়ন গঠনে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এই বিএনপি নেতা।
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সম্প্রীতি, সৌহার্দ্য ও জনকল্যাণের রাজনীতি প্রতিষ্ঠাই হোক আগামীর প্রত্যাশা।
