বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিশরে বাস ট্রাক সংঘর্ষে নিহত ১৩

মিশরে বাস ট্রাক সংঘর্ষে নিহত ১৩

মিশরে বাস ট্রাক সংঘর্ষে নিহত ১৩

মিশরে পর্যটকবাহী বাসের সঙ্গে বড় একটি ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহতদের গিজা শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।মঙ্গলবার (২০ অক্টোবর) উত্তর আফ্রিকার এই দেশটির রাজধানী কায়রোর পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। মিশরের সংবাদপত্র আল-আহরাম জানিয়েছে, রাজধানী কায়রো থেকে আসিউতগামী পশ্চিম মরুভূমি সড়কে পর্যটকবাহী ওই বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ এই সংঘর্ষের ঘটনা ঘটে।বার্তাসংস্থা এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, দুর্ঘটনার পর সড়ক থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়। সংঘর্ষে বাসটির সামনের পুরো অংশ দুমড়েমুচড়ে ছিঁড়ে যায় এবং ক্রেন ব্যবহার করে সেটিকে উদ্ধার করা হয়।দুর্ঘটনাস্থলে আঁকা-বাঁকা লোহার কাঠামো ও বিভিন্ন ধ্বংসাবশেষও ছড়িয়ে ছিল। এছাড়া বাসের যাত্রীদের আসনগুলোও সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। ট্রাকের পেছনের অংশেও বাসের ধ্বংসাবশেষ দেখা যায়।

আল-আহরাম জানিয়েছে, আহত ব্যক্তিদের গিজা শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।মিশরে অবশ্য সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া ভাবে গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার সাধারণ কারণ হিসেবে উল্লেখ করা হয়।মিশরের রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর উত্তর আফ্রিকার এই দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া গত মাসে সিনাইয়ে একটি বাস দুর্ঘটনায় ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে জর্ডানের ১০ জন পর্যটক ছিলেন।এর আগে গত আগস্টে মিশরের উত্তরাঞ্চলে কৃষিশ্রমিকদের বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে অনেকেই ছিল শিশু।