বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট নিহত

ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট নিহত

ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট নিহত

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট নিহত হয়েছেন এবং নেভিগেটর (বিমান চালনা সহায়তাকারী কর্মকর্তা) নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়।ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির তথ্য অনুযায়ী, ন্যান্সি-ওশে বিমানঘাঁটি থেকে পরিচালিত যুদ্ধবিমানটি মঙ্গলবার গভীর রাতে ন্যান্সি শহরের কাছে ম্যুর্ত-এ-মোসেল এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটিতে পাইলট ও নেভিগেটর ছিলেন। কর্তৃপক্ষ পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া নিখোঁজ নেভিগেটরের সন্ধানে অব্যাহত রয়েছে অভিযান।স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে (জিএমটি ২১টা ৩৫ মিনিট) ন্যান্সির উত্তরে রোগভিল, দোমেভ্র-অঁ-এ ও ত্রঁবলকুর গ্রামের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কাছের পঁ-আ-মুসোঁ শহরের মেয়র অঁরি লিমোয়েন জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ ও অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করা হয়েছে।

 

 

লিমোয়েন ফেসবুকে দেয়া এক বিবৃতিতে বলেন, ড্রোনের সাহায্যে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। তবে জরুরি উদ্ধার তৎপরতা চলমান থাকায় কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি। এদিকে, রোগভিলে একটি সংকট সমন্বয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।