বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিজয়া দশমীতে দেবীকে বিদায়: মৌলভীবাজারে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

বিজয়া দশমীতে দেবীকে বিদায়: মৌলভীবাজারে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

বিজয়া দশমীতে দেবীকে বিদায়: মৌলভীবাজারে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

ইকবাল হোসেন রিংকু জেলা প্রতিনিধি|


উৎসবের আমেজ আর বিদায়ের সুরের মধ্য দিয়ে মৌলভীবাজারে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন, অঞ্জলি প্রদান ও সিঁদুর খেলার মাধ্যমে ভক্তরা চোখের জলে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন। বুধবার ২১ অক্টোবর সকালে জেলা ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এরপর মণ্ডপে মণ্ডপে শুরু হয় দেবীর চরণে শেষ অঞ্জলি প্রদান। সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে প্রতিটি মণ্ডপ। এদিকে ​বিজয়া দশমীর অন্যতম মূল আকর্ষণ ছিল 'সিঁদুর খেলা'। বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর অর্পণ করে নিজেদের সধবা রূপের স্থায়ীত্ব এবং পরিবার ও বিশ্বের মঙ্গল কামনা করেন। পরে তারা একে অপরকে সিঁদুর দিয়ে রাঙিয়ে তোলেনি বিজয়ার আনন্দ। ​দীর্ঘ ছয় দিনের পূজা-অর্চনা, আরতি ও আলোকসজ্জার আনন্দের পর মণ্ডপে মণ্ডপে এখন কেবলই বিদায়ের করুণ সুর। আগামী বছর দেবী আবারও মর্ত্যে আসবেন—এই আশাবাদ ব্যক্ত করে এবং "আসছে বছর আবার হবে" ধ্বনিতে মুখরিত হয়ে জেলা শহরসহ আশপাশের নদী ও জলাশয়ে দেবীর প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। ​বিসর্জন পর্ব শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।