মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে আটক করে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার লাউড়েরগড় সংলগ্ন যাদুকাটা নদীর তীরে অভিযান চালিয়ে বালু উত্তোলনরত অবস্থায় মো. বাশির (৩৭) ও মো. মোসাদ্দের (৪২)-কে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে তাহিরপুর থানা পুলিশ ও বিজিবির সদস্যরা সহযোগিতা করেন।
যাদুকাটা নদীর তীর রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।