রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সর্দার নুরুল আমিন, বিপিএম।বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) তিনি রাঙামাটি পার্বত্য জেলায় সফরে এসে এসব স্থাপনা পরিদর্শন করেন। এ সময় রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম তাঁকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান এবং পরিদর্শন কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল আসিফ ইমামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
এ সময় তিনি আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তবে পরিদর্শনকালে নির্দিষ্ট কোনো নির্দেশনা বা আলোচনার তথ্য জানানো হয়নি।
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি:
