মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

মাগুরায় অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

মাগুরায় অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি


মাগুরার শ্রীপুর উপজেলায় মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।
নিহতরা হলেন শ্রীপুর উপজেলার দমখোলা গ্রামের আজম লস্করের ছেলে আলমগীর লস্কর এবং গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিনোদ বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (২৮)।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সার্বজনীন দুর্গামন্দির থেকে ওই দুই যুবক অ্যালকোহলযুক্ত মদ পান করেন। এরপর তারা দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, অসুস্থ অবস্থায় আলমগীর লস্করকে তার বন্ধুরা বাড়িতে পৌঁছে দেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বিধান বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে স্বজনরা রাত সাড়ে ৩টার দিকে তাকে একই হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলমগীরের বাবা আজম লস্কর অভিযোগ করে বলেন, তার ছেলেকে মদের সঙ্গে ষড়যন্ত্রমূলকভাবে কিছু মিশিয়ে খাওয়ানো হয়ে থাকতে পারে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ছেলের মৃত্যুর বিচার দাবি করেন।
বিধানের বাবা বিনোদ বিশ্বাস জানান, বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর তার ছেলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, হাসপাতালে দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, অতিরিক্ত মদপানের কারণে দুই যুবকের মৃত্যু হয়েছে।
এদিকে, নিহত দুজনের মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।