বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাদ্রীশিবপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী বশির উদ্দিনের মতবিনিময় সভা, সমর্থন জানালেন দুই সহস্রাধিক মানুষ

পাদ্রীশিবপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী বশির উদ্দিনের মতবিনিময় সভা, সমর্থন জানালেন দুই সহস্রাধিক মানুষ

পাদ্রীশিবপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী বশির উদ্দিনের মতবিনিময় সভা, সমর্থন জানালেন দুই সহস্রাধিক মানুষ


আসন্ন বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী কাজী বশির উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে দুই সহস্রাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ব্যক্তিরা কাজী বশির উদ্দিনের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় পাদ্রীশিবপুর মোহাম্মদিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কাজী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোঃ দুলাল খান, মোঃ জলিল খান, মোঃ জাকির হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ মজিবর আকন, ইলিয়াছ সিকদার, রাজু আকন, মোঃ দবির খান, মোঃ সুজন হাওলাদার, মোঃ সুমন প্যাদা, কাজী সোহেল রানা ও জুয়েল মৃধা প্রমূখ।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মানুষের অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত ব্যক্তিরা কাজী বশির উদ্দিনের প্রতি তাঁদের সমর্থন জানান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ মতবিনিময় সভাকে কেন্দ্র করে পাদ্রীশিবপুর ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে কাজী বসিরকে গিয়ে নির্বাচনী আলোচনা ও আগ্রহ আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

বেলাল হোসেন 
বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি (বরিশাল)