বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পানছড়িতে সিএনজি-মাহিন্দ্রার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

পানছড়িতে সিএনজি-মাহিন্দ্রার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

পানছড়িতে সিএনজি-মাহিন্দ্রার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৩

আজিজুর রহমান শাহীন পানছড়ি উপজেলা প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি-খাগড়াছড়ি সড়কের লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তানিয়া আক্তার (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা ও বোনসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বিজিবি সদস্যও রয়েছেন। দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশার চালক পালিয়ে গেছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া আক্তার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের শিকার হয় তানিয়া। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রেজওয়ান তাকে মৃত ঘোষণা করেন।

তানিয়ার নানা জানান, নাতনি তানিয়াসহ পরিবারের কয়েকজন সদস্য খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তানিয়ার মা ও বোনসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বিজিবি সদস্যও রয়েছেন। দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।