বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় উন্মুক্ত ময়লার ভাগাড়। হুমকিতে পরিবেশ।

কসবায় উন্মুক্ত ময়লার ভাগাড়। হুমকিতে পরিবেশ।

কসবায় উন্মুক্ত ময়লার ভাগাড়। হুমকিতে পরিবেশ।

রাস্তার ধার ঘেঁষে মাইলের পর মাইল যেন প্লাস্টিক ও পলিথিনের পাহাড়।  ফাইলে দৃশ্যমান এই চিত্রটি কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকার যা কসবা পৌরসভার  বর্জ্য ব্যবস্থাপনার চরম ব্যর্থতার প্রমাণ দেয়, যেখানে বিস্তীর্ণ আবাদি জমি ও কসবা থেকে চৌমুহনী যাওয়ার প্রধান সড়কের  ঠিক পাশেই অপরিকল্পিতভাবে ময়লা স্তূপ করে রাখা হয়েছে।  
​সরেজমিনে দেখা যায়, এখানে যত্রতত্র ছড়িয়ে আছে অপচনশীল প্লাস্টিক, ব্যবহৃত পলিথিন ব্যাগ এবং গৃহস্থালির নানা ক্ষতিকর বর্জ্য। একদিকে যেমন এই স্তূপ থেকে বিষাক্ত উপাদান মিশে পাশের কৃষিজমির উর্বরতা নষ্ট করছে, অন্যদিকে এলাকার সামগ্রিক পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে। তাছাড়া এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারও মানুষ চলাচল করে যা তাদের জন্যও চরম স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা তৈরি করে।সাথে বিদ্যুতের খুঁটি ও খোলা আকাশের নিচে দিনের পর দিন এভাবে বর্জ্য ফেলার কারণে এলাকার জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে।  
​পরিবেশ, জনস্বাস্থ্য ও কৃষিজমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনতিবিলম্বে একটি পরিবেশবান্ধব ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি গ্রহণ করা জরুরি

 শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।