বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় ২২.৫ কেজি গাঁজা উদ্ধার।

কসবায় ২২.৫ কেজি গাঁজা উদ্ধার।

কসবায় ২২.৫ কেজি গাঁজা উদ্ধার।

শাহ মোহাম্মদ  ফুরকানুল ইসলাম।


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। এ ঘটনায় মো. সোহাগ মিয়া সরকার (৪২) নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল মা*দ*কবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ৯ নম্বর কায়েমপুর ইউনিয়নের কামালপুর এলাকার বেলতলী নামক স্থানে রফিকের চায়ের দোকানের সামনে কদমতলী থেকে নয়নপুরগামী পাকা সড়কের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ২২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজা ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দতালিকা তৈরি করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. সোহাগ মিয়া সরকার (৪২), পিতা মৃত সুলতান মিয়া সরকার, সাং কামালপুর (সিঙ্গাপুর মার্কেটের পাশে), ৯ নম্বর কায়েমপুর ইউনিয়ন, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া এবং অজ্ঞাতনামা আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কসবা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। মামলার বাদী এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উল করিম।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।