বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় নারিকেল কে কেন্দ্র করে হত্যা

কসবায় নারিকেল কে কেন্দ্র করে হত্যা

কসবায় নারিকেল কে  কেন্দ্র করে হত্যা

কসবায় নারিকেল কে  কেন্দ্র করে হত্যা। নারিকেল পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মাহিদ মিয়া (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে মারা যায় দিদারুল।

ঘটনাটি ঘটেছে কসবা উপজেলার ২ নম্বর মেহারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌবেপুর উত্তরপাড়া এলাকায়। নিহত দিদারুল ওই এলাকার আল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী ইউনুছ মিয়ার স্ত্রী রুনা আক্তার নারিকেল পাড়ার জন্য দিদারুলকে ডেকে নিয়ে যান। এ সময় ইউনুছ মিয়ার ভাতিজা মাহিদ মিয়া নারিকেল পাড়তে বাধা দেন। এ নিয়ে রুনা আক্তারের সঙ্গে মাহিদের কথা-কাটাকাটি হয়।

এ সময় মাহিদ দিদারুলকে নারিকেল পাড়তে আসার কারণ জানতে চান। দিদারুল জানান, তাঁর চাচি রুনা আক্তারই তাঁকে নারিকেল পাড়ার জন্য ডেকে এনেছেন। একপর্যায়ে মাহিদ তাঁকে নারিকেল পাড়লে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। জবাবে দিদারুল তাঁকে মারতে নিষেধ করেন।

পরে দিদারুল বাড়ির উদ্দেশে রওনা হলে মাহিদ তাঁকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গত ২১ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে দিদারুলকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার স্পেশালাইজড মেডিকেল কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে স্থানীয় একজনের বক্তব্য অনুযায়ী, দিদারুল ১০০ থেকে ১৫০ টাকার বিনিময়ে নারিকেল পেড়ে দিতে সেখানে গিয়েছিল। তবে এই টাকার বিনিময়ে কাজ করার বিষয়টি পুলিশি বিবরণে উল্লেখ নেই।

এ বিষয়ে কসবা থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে  বলে জানিয়েছে পুলিশ।

শাহ মোহাম্মদ  ফুরকানুল ইসলাম।ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।