সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন হলিউড তারকা টম ক্রুজ। আগামী ২৪ এপ্রিল ২০২৭ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এক বিশেষ অনুষ্ঠানে তার হাতে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) ৫২তম লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।
বুধবার (২১ অক্টোবর) এএফআইয়ের পরিচালনা পর্ষদ এ ঘোষণা দেয়। ‘মিশন: ইমপসিবল’ তারকা টম ক্রুজ সিনেমায় অবদান এবং অভিনেতা ও প্রযোজক হিসেবে দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা পাচ্ছেন।
এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে বলেন, টম ক্রুজ বিশ্বজুড়ে পরিচিত একজন তারকা। অভিনেতা ও প্রযোজক হিসেবে তিনি প্রতিটি কাজের প্রতি অসাধারণ নিষ্ঠা দেখান। সিনেমার প্রতি তার গভীর বিশ্বাস এবং চলচ্চিত্র যে মানুষকে একত্র করতে পারে, তা বিশেষভাবে প্রশংসনীয়। এই আবেগ তাকে বিশ্বজুড়ে আমেরিকান চলচ্চিত্রের একজন অসাধারণ প্রতিনিধি করে তুলেছে।
বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা