মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার দুই সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সোহেল রানা

ঢাকার দুই সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সোহেল রানা

ঢাকার দুই সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সোহেল রানা

ঢাকার ভেতর থেকে চারটি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া এবং ব্যাটারিচালিত রিকশাকে লাইসেন্সের আওতায় আনার দাবি জানিয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানা। এ দুটি সমস্যার দ্রুত সমাধানে প্রধানমন্ত্রী তারেক জিয়ার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারকির জন্য একটি শক্তিশালী ফলোআপ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এই অভিনেতা।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন সোহেল রানা। সেখানে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখেন, ‘রাজনৈতিক কোনো বক্তব্য নয়, ছোট দুটো জিজ্ঞাসা।’ এরপর ঢাকার পরিবহনব্যবস্থার দুটি সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের আহ্বান জানান তিনি।

সোহেল রানার মতে, ঢাকা শহরের ভেতর থেকে চারটি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া এবং ব্যাটারিচালিত রিকশাকে লাইসেন্সের আওতায় আনার বিষয়ে অনেক দিন পেরিয়ে গেলেও নির্দেশনা বাস্তবায়িত হচ্ছে না। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, সরকার চাইলে কাজ করতে পারে, তাহলে এসব নির্দেশনা কার্যকর হচ্ছে না কেন?

স্ট্যাটাসে দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাও উল্লেখ করেন এই অভিনেতা। তিনি জানান, দুর্গাপূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং কোনো অঘটন ছাড়াই উদযাপিত হয়েছে। তার প্রশ্ন, একই আইনশৃঙ্খলা বাহিনী এক ক্ষেত্রে সফলভাবে দায়িত্ব পালন করলেও অন্য ক্ষেত্রে দুর্বলতা দেখা যাচ্ছে কেন?

প্রধানমন্ত্রীর উদ্দেশে সোহেল রানা লেখেন, তার নির্দেশ কেন পালিত হচ্ছে না, সেই প্রশ্ন রেখে গেলেন তিনি। পাশাপাশি ঢাকার এই দুটি যন্ত্রণাদায়ক সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আহ্বান জানান।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা