মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁ সদরে ৪টি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

নওগাঁ সদরে ৪টি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

নওগাঁ সদরে ৪টি গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন


নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে চারটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে হাঁসাইগাড়ী ইউনিয়নের চারটি সড়কের উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফী তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ জাহান দিপু, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন এবং জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক উপস্থিত ছিলেন।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, হাঁসাইগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন শাহানা ও সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীনূর রহমান শামীম এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা সহ প্রমুখ।

প্রকল্পগুলোর তথ্য নিশ্চিত করে সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ১ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম সড়কটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার ৩০৯ টাকা, ভূতুলিয়া থেকে মাকনা কোমলগোটা সড়ক: ১ হাজার ৩৫ মিটার দৈর্ঘ্যের এই সড়কের নির্মাণব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৪৪২ টাকা। ভবানীনগর ব্রিজ থেকে নামা কুজাগাড়ী সড়ক: ১ হাজার মিটার দৈর্ঘ্যের এই সড়ক নির্মাণে ব্যয় হবে ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা। ভীমপুর বাজার থেকে সোনারপাড়া সড়ক: ৮৫০ মিটার দৈর্ঘ্যের এই সড়ক সংস্কার ও উন্নয়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ১, ৩ হাজার ৪১ টাকা।